KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

উপদেশক 11

সব · উপদেশকখুঁজুন

1তুমি জলের উপরে তোমার শস্য ছড়িয়ে দাও; অনেক দিন পরে তুমি হয়তো তার ফল পাবে।

2সাতটি উদ্যোগে বিনিয়োগ করো, হ্যাঁ আটটিতে; কারণ তুমি জানো না পৃথিবীতে কী বিপদ আসবে।

3মেঘ যদি জলে পূর্ণ থাকে, তারা পৃথিবীতে বৃষ্টি ঢালে। গাছ দক্ষিণে কী উত্তরে পড়ুক, যেখানে পড়বে, সেখানেই পড়ে থাকবে।

4যে বাতাসের দিকে তাকায় তার বীজ বোনা হয় না; যে মেঘ দেখে তার শস্য কাটা হয় না।

5তুমি যেমন বাতাসের পথ জানো না, কিংবা মায়ের গর্ভে কেমন করে শরীর গঠন হয়, তেমনি তুমি ঈশ্বরের কাজও বুঝতে পারবে না, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা।

6তোমার বীজ সকালে বোনো, আর বিকালে তোমার হাতকে অলস হতে দিয়ো না, কারণ তুমি জানো না কোনটি কৃতকার্য হবে, এটি না ওটি, কিংবা দুটোই সমানভাবে ভালো হবে। যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো

7আলো মিষ্ট, আর সূর্য দেখলে চোখ সন্তুষ্ট হয়।

8কোনো একজন অনেক দিন বাঁচতে পারে, সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে। কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে, কারণ সেগুলি হবে অনেক। যা কিছু ঘটে তা সবই অসার।

9হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক। তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো এবং তোমার চোখ যা কিছু দেখে, তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন।

10সেইজন্য, তোমার হৃদয় থেকে উদ্বেগ দূর করো আর তোমার শরীর থেকে দুঃখ সরিয়ে ফেলো, কারণ যৌবন ও তেজ অসার।

Sources and attribution