KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

হোশেয় 14

সব · হোশেয়খুঁজুন

1হে ইস্রায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে। তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ!

2তোমাদের বক্তব্য সঙ্গে নাও ও সদাপ্রভুর কাছে ফিরে এসো। তাঁকে বলো: “আমাদের সব পাপ ক্ষমা করো, আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও, যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি।

3আসিরিয়া আমাদের রক্ষা করতে পারে না, আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না। আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে আমরা আর কখনও ‘আমাদের দেবতা’ বলব না, কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে।”

4“আমি তাদের বিপথগমনের রোগ প্রতিকার করব, এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসব, কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে।

5আমি ইস্রায়েলের কাছে হব শিশিরের মতো: সে প্রস্ফুটিত হবে লিলিফুলের মতো। লেবাননের সিডার গাছের মতো, যার শিকড় গভীরে প্রোথিত হবে;

6তা থেকে কোমল পল্লব নির্গত হবে। তার জৌলুস হবে জলপাই গাছের মতো, তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো।

7মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে; সে শস্যদানার মতো বিকশিত হবে, সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে, এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো।

8হে ইফ্রয়িম, প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব? আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব। আমি এখন এক সবুজ-সতেজ দেবদারু গাছের মতো; তোমার ফলবান হওয়ার কারণ আমি।”

9কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও। বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও। সদাপ্রভুর পথসকল ন্যায়সংগত; ধার্মিক ব্যক্তি সেইসব পথেই হাঁটে, কিন্তু বিদ্রোহীরা সেইসব পথে হোঁচট খায়।

Sources and attribution