KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

যিশাইয় 4

সব · যিশাইয়খুঁজুন

1সেদিন, সাতজন নারী একজন পুরুষকে ঘিরে ধরবে এবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাব এবং নিজেরাই পরনের কাপড় জোগাব; তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও। তুমি আমাদের অপমান দূর করো!” সদাপ্রভুর পল্লব

2সেদিন, সদাপ্রভুর পল্লব হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।

3সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে।

4প্রভু সিয়োনের নারীদের নোংরামি পরিষ্কার করে দেবেন; তিনি বিচারের আত্মা ও দহনের আত্মার দ্বারা জেরুশালেম থেকে সমস্ত রক্তপাতের কলঙ্ক শুচিশুদ্ধ করবেন।

5তারপর, সদাপ্রভু সমস্ত সিয়োন পর্বতের উপরে এবং যারা সেখানে সমবেত হয়, তাদের সকলের উপরে দিনের বেলা এক ধোঁয়ার মেঘ ও রাতের বেলা এক প্রদীপ্ত আগুনের শিখা সৃষ্টি করবেন; সে সকলের উপরে চাঁদোয়ার মতো ঐশ-মহিমা বিরাজমান হবে।

6তা হবে দিনের বেলার উত্তাপ থেকে রক্ষা পাওয়ার এক আশ্রয় ও ছায়ায় ঢাকা স্থান এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার এক শরণস্থান ও লুকানোর জায়গা।

Sources and attribution