KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 130

সব · গীতখুঁজুন

1হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;

2হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো। আমার বিনতি প্রার্থনার প্রতি তোমার কান মনযোগী হোক।

3হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসেব রাখতে, তবে প্রভু, কে বাঁচতে পারত?

4কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।

5আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে, এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।

6প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে, আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।

7হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো, কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে, এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।

8তিনি নিজেই ইস্রায়েলকে সব পাপ থেকে মুক্ত করবেন।

Sources and attribution