KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 21

সব · গীতখুঁজুন

1হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করেন, তিনি আনন্দে চিৎকার করেন কারণ তুমি তাঁকে বিজয়ী করেছ।

2তুমি তাঁর মনোবাসনা পূর্ণ করেছ, এবং তাঁর মুখের অনুরোধ অগ্রাহ্য করোনি।

3তুমি প্রচুর আশীর্বাদ দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছ এবং তাঁর মাথায় সোনার মুকুট পরিয়েছ।

4তিনি তোমার কাছে জীবন ভিক্ষা করেছেন, আর তুমি তাঁকে তাই দিয়েছ, তাঁকে অনন্তকালস্থায়ী পরমায়ু দিয়েছ।

5তোমার দেওয়া বিজয়ে তাঁর গৌরব বিপুল; তুমি তাঁকে মহিমা ও প্রতিপত্তিতে আবৃত করেছ।

6নিশ্চয় তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ তোমার সান্নিধ্যের আনন্দ তাঁকে উল্লসিত করেছে।

7কারণ রাজা সদাপ্রভুতে আস্থা রাখেন; পরাৎপরের অবিচল প্রেমের গুণে তিনি বিচলিত হবেন না।

8তোমার হাত তোমার সব শত্রুকে বন্দি করবে; তোমার ডান হাত তোমার সব বিপক্ষকে দখল করবে।

9যখন যুদ্ধে তোমার আবির্ভাব হবে, তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তাদের পুড়িয়ে দেবে। ক্রোধে সদাপ্রভু তাদের গ্রাস করবেন, আর তাঁর আগুন তাদের দগ্ধ করবে।

10তুমি তাদের বংশধরদের পৃথিবী থেকে ও মানবসমাজ থেকে তাদের উত্তরপুরুষদের ধ্বংস করবে।

11যদিও তারা তোমার বিরুদ্ধে দুষ্ট চক্রান্ত করে, এবং মন্দ পরিকল্পনা করে, তারা কখনোই সফল হবে না।

12যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে তখন তারা পিছনে ফিরবে ও পালাবে।

13হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও; আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

Sources and attribution