KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 24

সব · গীতখুঁজুন

1এই জগৎ, তার মধ্যে থাকা সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে, সব সদাপ্রভুরই;

2কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

3কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?

4সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।

5তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।

6এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।

7হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

8কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান।

9হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

10কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।

Sources and attribution