KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 47

সব · গীতখুঁজুন

1হে জাতিসকল, করতালি দাও; মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো।

2কারণ পরাৎপর সদাপ্রভু ভয়ংকর, সমস্ত জগতের উপর তিনিই রাজা।

3বিভিন্ন লোকেদের তিনি আমাদের অধীন করেছেন, আমাদের শত্রুদের আমাদের পদানত করেছেন।

4তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন, তা যাকোবের গর্বের বিষয়, যাকে তিনি ভালোবেসেছিলেন।

5ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন। সদাপ্রভু তূরীধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।

6ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো; আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

7কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা; গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

8ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন, ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

9সমস্ত জাতির প্রধানেরা সম্মিলিত হয়, অব্রাহামের ঈশ্বরের প্রজাদের সঙ্গে, কারণ পৃথিবীর সব রাজা ঈশ্বরের; তিনি সর্বত্র অতিশয় গৌরবান্বিত।

Sources and attribution