KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 54

সব · গীতখুঁজুন

1হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো; তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।

2হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো; আমার মুখের কথায় কর্ণপাত করো।

3দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে; নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না আমাকে হত্যা করতে চায়।

4কিন্তু ঈশ্বর আমার সহায়; সদাপ্রভুই আমাকে বাঁচিয়ে রাখেন।

5যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক, তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।

6আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব, হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।

7আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।

Sources and attribution