KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 61

সব · গীতখুঁজুন

1হে ঈশ্বর, আমার কান্না শোনো; আমার প্রার্থনায় কর্ণপাত করো।

2পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি, আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়; আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।

3কারণ তুমি আমার আশ্রয় হয়েছ, বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।

4আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।

5হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ; যারা তোমার নাম ভয় করে তাদের উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।

6রাজার জীবনের দিনগুলি, বহু প্রজন্ম ধরে তাঁর আয়ু বৃদ্ধি করো।

7তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন; তোমার দয়া ও বিশ্বস্ততা তাঁকে সুরক্ষিত রাখুক।

8তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব এবং দিনের পর দিন আমার শপথ পালন করব।

Sources and attribution