KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 64

সব · গীতখুঁজুন

1আমার কথা শোনো, হে আমার ঈশ্বর, আমার অভিযোগ শোনো; শত্রুর হুমকি থেকে আমার জীবন রক্ষা করো।

2দুষ্টদের ষড়যন্ত্র থেকে আর অনিষ্টকারীদের চক্রান্ত থেকে, আমার জীবনকে লুকিয়ে রাখো।

3তারা তরোয়ালের মতো নিজেদের জিভে ধার দিয়েছে আর বিষাক্ত তিরের মতো নির্মম বাক্য দিয়ে তাদের লক্ষ্যস্থির করেছে।

4তারা আড়াল থেকে নির্দোষ মানুষের উপর তির ছোঁড়ে; হঠাৎ তির ছোঁড়ে, ভয় করে না।

5তারা একে অপরকে কুটিল মন্ত্রণায় প্ররোচিত করে, এবং কীভাবে গোপনে ফাঁদ পাতা যায় তার সংকল্প করে; তারা বলে, “কে এটি দেখবে?”

6তারা অন্যায় ষড়যন্ত্র করে আর বলে, “আমরা এক নিখুঁত পরিকল্পনা করেছি!” নিশ্চয়, মানুষের মন ও হৃদয় ধূর্ত!

7কিন্তু ঈশ্বর তাঁর তির তাদের দিকে নিক্ষেপ করবেন, হঠাৎ আঘাতে তারা ভূপতিত হবে।

8তিনি তাদের জিভ তাদের বিরুদ্ধেই চালনা করবেন এবং তাদের ধ্বংস করবেন; তাদের এই দশা দেখে সকলে উপহাসে মাথা নাড়াবে।

9সব মানুষ ভীত হবে; তারা ঈশ্বরের ক্রিয়াকলাপ ঘোষণা করবে এবং তাঁর কর্মসকলে মনোনিবেশ করবে।

10ধার্মিক সদাপ্রভুতে আনন্দ করবে ও তাঁতে শরণ নেবে; যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা তাঁর জয়গান করবে।

Sources and attribution