KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 75

সব · গীতখুঁজুন

1হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী; লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে।

2ঈশ্বর বলেন, “আমার নির্ধারিত সময়ে আমি ন্যায়বিচার করব।

3যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে, আমি তার সব স্তম্ভ সুদৃঢ় রাখি।

4আমি দাম্ভিককে সতর্ক করি, ‘অহংকার কোরো না,’ দুষ্টকে বলি, ‘তোমার শিং উঁচু কোরো না।

5স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না; এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ”

6কেউ, পূর্ব বা পশ্চিম থেকে, অথবা মরুভূমি থেকে, নিজেকে উন্নত করতে পারে না।

7ঈশ্বর একমাত্র বিচার করেন: তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন।

8সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে, যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ; তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক পাত্রের তলানি পর্যন্ত পান করে।

9কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব; যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব।

10কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব, কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”

Sources and attribution