KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 98

সব · গীতখুঁজুন

1সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।

2সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেন এবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।

3ইস্রায়েলের প্রতি তাঁর প্রেম ও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন; আমাদের ঈশ্বরের পরিত্রাণ পৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।

4সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো, প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;

5বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও, বীণা সহযোগে ও গানের শব্দে,

6তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে— রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

7সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক, পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।

8নদীরা হাততালি দিক, পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;

9সদাপ্রভুর সামনে তারা গান করুক; কারণ তিনি জগতের বিচার করতে আসছেন। তিনি ধার্মিকতায় এই পৃথিবী এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।

Sources and attribution