KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 120

সব · গীতখুঁজুন

1আমি সংকটকালে সদাপ্রভুকে ডাকলাম, আর তিনি আমার ডাকে সাড়া দিলেন।

2হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।

3ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?

4যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।

5হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বসবাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বসবাস করছি।

6যারা শান্তি ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।

7আমি শান্তির পক্ষে; কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।

Sources and attribution