KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 121

সব · গীতখুঁজুন

1আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?

2স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।

3তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;

4সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।

5সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

6দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।

7সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

8তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।

Sources and attribution