KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 122

সব · গীতখুঁজুন

1আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল, “চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”

2এখন, হে জেরুশালেম নগরী, তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।

3জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত যা সংগঠিতরূপে তৈরি হয়েছে।

4ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি— সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে, ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।

5এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন, এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত।

6তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো, “যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।

7তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক, আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”

8আমার পরিবার ও বন্ধুদের জন্য, আমি বলব “তোমার মধ্যে শান্তি বিরাজ করুক।”

9সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।

Sources and attribution