KING JAMES BIBLEখুঁজুন

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের

গীত 87

সব · গীতখুঁজুন

1পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।

2যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।

3হে ঈশ্বরের নগরী, তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:

4“যারা আমাকে স্বীকার করে তাদের মধ্যে আমি রহব এবং ব্যাবিলনের উল্লেখ করব, এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ— এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”

5সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে, “এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে, এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”

6সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন: “এর জন্ম সিয়োনে হয়েছে।”

7সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে, “সিয়োন আমার জীবনের উৎস।”

Sources and attribution